দেশে ফ্রি ইন্সটলড অ্যাপে শীর্ষে ‘নগদ’

১১ ফেব্রুয়ারি, ২০২১ ১১:২৫  
দেশে বৈশ্বিক যোগাযোগ অ্যাপ হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারকে ছাড়িয়ে গোলো ডাক বিভাগের মোবাইলে অর্থ লেনদেনের অ্যাপ নগদ। অ্যান্ড্রয়েড মোবাইল ফোনো ইনস্টল করা ফ্রি অ্যাপের মধ্যে টপ চার্টের প্রথম স্থানে চলে এসেছে এই অ্যাপটি। বৃহস্পতিবার প্লে স্টোরে দেখা গেছে, এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ইমো। নগদ ইন্সটলের তথ্য অনুযায়ী, গত ২৬ জানুয়ারি সর্বোচ্চ সংখ্যকবার অ্যাপটি ডাউনলোড হয়েছে। মোবাইল অ্যাকশনের তালিকা বলছে শীর্ষ ১০-এর অন্যান্য অ্যাপগুলোর মধ্যে রয়েছে ফেসবুক লাইট, ট্রানস্লেট : ক্যামেরা ট্র্যানস্লেট, বিকাশ, লাইকি, বাংলালিংকের টফি, এন্টিভাইরাস ওয়ান বুস্টার এবং ইমো বেটা।